ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

ফ্লোরিডার একটি বিমানবন্দর ট্রাম্পের নামে নামকরণ বিলে গভর্নরের স্বাক্ষর

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস গতকাল সোমবার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখার একটি বিলে স্বাক্ষর করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিমানবন্দরের নাম পরিবর্তনের জন্য এখনও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর অনুমোদন প্রয়োজন এবং প্রয়োজনীয় আইনি সংক্রান্ত চুক্তি সম্পন্ন করা প্রয়োজন।

এফএএ একটি বিবৃতিতে বলেছে, ‘বিমানবন্দরের নাম পরিবর্তন একটি স্থানীয় বিষয় এবং এফএএ বিমানবন্দরের নাম পরিবর্তনের অনুমোদন দেয় না।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তবে, এফএএ-কে কিছু প্রশাসনিক কাজ সম্পন্ন করতে হয়, যেমন ন্যাভিগেশন চার্ট এবং ডেটাবেস আপডেট করা।’

বিমানবন্দরটি ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে প্রায় দুই মাইল দূরে অবস্থিত।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তার নাম যুক্ত করার চেষ্টা করেছেন, যেমন ওয়াশিংটনের জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এর সাথে নিজের নাম যুক্ত করা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

ফ্লোরিডার একটি বিমানবন্দর ট্রাম্পের নামে নামকরণ বিলে গভর্নরের স্বাক্ষর

আপডেট টাইম : ০১:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬