শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​ঃ

 

 

 

​রাজশাহী ও বগুড়ায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা মো. জসিম উদ্দিন জুয়েল মোলুসহ (৩৩) চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ০৮:২০ ঘটিকায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী (মোল্লাপাড়া ক্যাম্প) এবং র‍্যাব-১২, বগুড়ার একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের যৌথ দলটি রাজশাহী জেলার তানোর থানাধীন কচুয়া নামাপাড়া গ্রাম এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে

​ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক।

​বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম।

​ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন।

​গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামী হলেন মো. জসিম উদ্দিন জুয়েল (৩৩)। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার কুশারঘোপ গ্রামের বুলুর ছেলে। অভিযানে তার আরও চার সহযোগীকে গ্রেফতার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধের ধরণ

​র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা এবং রাজশাহী মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ডাকাতি করে আসছিল।

​তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান মূলহোতা জুয়েল অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির অপরাধী। ডাকাতিই তার একমাত্র পেশা। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর এবং রাজশাহী জেলায় একাধিক মামলা রয়েছে।

​র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার একটি মামলায় (মামলা নং-০৬, তারিখ: ০৩/০৩/২০২৬ খ্রিঃ) সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com