রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
শনিবার দুপুরে কদমতলীর শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এ খবর নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১১ মিনিটের দিকে খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।