শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ইমন-মোস্তাফিজে ভর করে লাহোরের জয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের নিহত ৮ ৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার হাম রোগের চিকিৎসার খোঁজ নিতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেনকে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা ‎ টাঙ্গাইলে তেল মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এঁর জীবনী জানা এবং সীরাতের আলোয় জীবন গড়ার প্রত্যয়ে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হবে। জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত স্কুল, আলিয়া ও কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রী (অনুর্ধ্ব ১৫ বছর)। ‘খ’ গ্রুপে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ ও সমমানের কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী (অনুর্ধ্ব ১৯ বছর)। ‘গ’ গ্রুপে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষা ও সমমানের কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী (অনুর্ধ্ব ২৭ বছর)।

ক গ্রুপের জন্য নির্ধারিত সীরাত গ্রন্থ সীরাতে খাতামুল আম্বিয়া (মুফতি মুহাম্মদ শফী রহ.) ও নবীয়ে রহমত (সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী)। খ গ্রুপের জন্য নির্ধারিত সীরাত গ্রন্থ সীরাতুল মুস্তাফা ১ম থেকে ৩য় খণ্ড (আল্লামা ইদরীস কান্ধলভী) ও আর রাহীকুল মাখতুম (আল্লামা সফিউর রহমান মোবারকপুরী)। গ গ্রুপের জন্য সীরাতুন্নবী ১ম থেকে ৪র্থ খণ্ড (আবু মুহাম্মদ আবদুল মালেক ইবনে হিশাম ইবনে আইয়ুব) ও সীরাত বিশ্বকোষ ৪র্থ থেকে ৬ষ্ঠ খণ্ড (ইসলামিক ফাউন্ডেশন)।

প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৪০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।

ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে ৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রতিযোগীদের নাম নিবন্ধন করা হবে। মে মাসের প্রথম পাক্ষিকে সারাদেশে একযোগে একইদিনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও মে মাসের দ্বিতীয় পাক্ষিকে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা একযোগে একই সময়ে অনুষ্ঠিত হবে।

গ্রুপভিত্তিক নির্বাচিত সীরাত গ্রন্থ থেকে এক কথায় প্রকাশ, এমসিকিউ ও সংক্ষিপ্তাকারে প্রশ্ন করা হবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা জুন মাসের দ্বিতীয় পাক্ষিকে আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন নিয়ে ৩০ এপ্রিলের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com