ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে ঈদের দিন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদুল আজহা দিনটি উদযাপন করতে কেউ প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছেন, কেউ ছুটে আসছেন। সদ্যই ভারীবর্ষণ হয়েছে সারাদেশে। আত্মীয়-স্বজন, প্রিয়জন, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা যাবে, নাকি মুষলধারে বৃষ্টির জন্য ঘরে বসেই কাটিয়ে দিতে হবে ঈদের সারাদিন- এমন নানা প্রশ্ন রয়েছে দেশবাসীর মনে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সিটিজেন নিউজকে বলেন, ‘ঈদের দিন সারাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে অনবরত বৃষ্টি হবে না, থেমে থেমে হবে।’
অন্যদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।’

এ বিষয়টি নজরে আনলে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘আস্তে আস্তে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে। ঈদের দিন আরও সক্রিয় হতে পারে।’

তাই এখনকার তুলনায় ঈদের দিন বৃষ্টিপাত বেশি হতে পারে বলেও মনে করছেন এই আবহাওয়াবিদ। একই সঙ্গে শনিবার সকালে আবহওয়া অফিসও বলছে, আগামী ৭২ ঘণ্টায় বা তিন দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারীবর্ষণ হতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে ঈদের দিন

আপডেট টাইম : ০৯:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯