শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

কলকাতার ভূমিপুত্র দিল্লিতে কর্মরত পরিবেশপ্রেমী শহরের বাগান করে সবুজায়নের বার্তা দিচ্ছেন

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পঠিত

লুতুব আলি, কলকাতা :

কলকাতার ভূমিপুত্র ঝ্যাং জিৎ পাল বর্তমানে নয়াদিল্লির মেদান্তা হাসপাতালে কর্মরত থাকলেও তিনি সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যে সবুজ আয়নের বার্তা দিয়ে চলেছেন। ভারতের বিভিন্ন প্রান্তে ফেসবুকে শহরের বাগান গ্রুপ তৈরি করে বাস্তবিকভাবে গাছ লাগিয়ে চলেছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে ভারতের বিভিন্ন প্রান্তের পরিবেশপ্রেমীরা জোয়ারের মত এসে তাঁর গ্রুপে যোগদান করছেন। বিশ্ব উষ্ণায়ন সমগ্র পৃথিবীকে ভাবিয়ে তুলেছে। গাছ লাগান, জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে শহরের ইট কাঠ পাথরের মধ্যেও সবুজায়ন করা সম্ভব বলে এই গ্রুপের সকল সদস্যদের এই অভিমত। ৫ এপ্রিল পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো শহরের বাগান কর্মসূচি।

এদিনের কর্মসূচিতে উপস্থিত সকলকে উপহার স্বরূপ দেওয়া হল বাগান বিলাস গাছ। এই গ্রুপের প্রধান বৈশিষ্ট্য হলো কারও কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে শহরের বাগান কর্মসূচিকে সদস্যরা ত্বরান্বিত করে চলেছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় শিক্ষক ও জাতীয় মেন্টর পরিবেশবিদ, গবেষক ড. সুভাষচন্দ্র দত্ত। তিনি বলেন, শহরের বাগান একদিন পৃথিবীব্যাপী অক্সিজেনের চাহিদা মেটাবার সাথে সাথে ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় অনেকাংশে সাহায্য করবে। কল্যাণী থেকে আগত এডমিন প্রদীপ দাস বলেন,                                                                                                                             শহরের বাগান গাছ বিতরণ এবং বিভিন্ন জায়গায় উদ্ভিদ রোপন করে ভারতে সাড়া ফেলে দিয়েছে। এ দিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাছ বিশেষজ্ঞ শিক্ষক বিশ্বজিৎ দাস, গ্রুপের এডমিন প্যানেলের সদস্য বরুণ দে, পীযূষ মুখার্জি, সন্দীপ চ্যাটার্জী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com