সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের ধাক্কায় নিভে যাচ্ছে কায়রোর রাত কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় শিশুসহ নিহত ৩ ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে প্রসবে তিন সন্তানের জন্ম দিলেন মাতা এক বিরল চিকিৎসার সাফল্য। শ্রীপুরে মেয়াদত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা কলকাতার ভূমিপুত্র দিল্লিতে কর্মরত পরিবেশপ্রেমী শহরের বাগান করে সবুজায়নের বার্তা দিচ্ছেন

ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌর এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার।

এ উপলক্ষ্যে আজ ৫ এপ্রিল রবিবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার চূরখাই ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে জরুরি হাম টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ড. ফয়সল আহমেদসহ উপজেলা ও জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য বর্তমান সরকারের এ জনবান্ধব উদ্যোগকে বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টিকার প্রথম ধাপে ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় ৬ থেকে ৫৯ মাস পর্যন্ত সব শিশুকে এ টিকার আওতায় আনা হয়েছে। জেলার ৩ টি উপজেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশু। ৭ দিনের এই টিকাদান ক্যাম্পেইনে টিকা সংগ্রহ রয়েছে ১ লাখ ৭৪ হাজার। এদিকে আজকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছে ১৯ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৬৩ শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com