ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

কোরবানির পশুর হাট শেষ মুহূর্তে জমে উঠেছে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ:‘এই হাসিল ছাড়া কেউ গরু-ছাগল বের করবেন না। ভলান্টিয়াররা হাসিলের রশীদ নম্বরের সাথে গরু মিলিয়ে দেখে তবেই গেট পাশ দিবেন। এই সরেন সরেন, গরু আইলো, মারবো গোতা। ও ভাই, গরু দুইটার কত দাম?’

পৃথক এ তিনটি ডায়ালগ পুরান ঢাকার রহমতগঞ্জ ক্লাব মাঠ কোরবানির পশুর হাটের ভেতর ও বাইরের। গতকাল (রোববার) পর্যন্ত কোরবানির হাটে বেচাকেনা তেমন না জমলেও, আজ (শনিবার) সকাল থেকেই রহমতগঞ্জসহ বিভিন্ন পশুর হাটে বেচাকেনা জমে উঠেছে।
গত দুদিন বিরূপ আবহাওয়া ও বাজারের গবাদিপশুর হাটের অবস্থা বোঝার জন্য অনেকে বাজার ঘুরে দেখেছেন। ক্রেতা-বিক্রেতার মধ্যে গবাদিপশু বেচাকেনা নিয়ে তেমন দর কষাকষি হতে দেখা যায়নি।

শনিবার দুপুরের পর থেকেই ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতি ও দর-কষাকষি করে গরু-ছাগল বেচাকেনা চলছে। বিক্রেতারা বলছেন, দেশি গরুর চাহিদা বেশি। দামও লাখ টাকার ওপরে। তবে দাম একটু বেশি হওয়ায় তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বেশিরভাগ ক্রেতারাই দেশি ও বিদেশি গরুর সংমিশ্রণে ক্রস প্রজাতির ও ছোট সাইজের গরু কেনার প্রতি ঝুঁকছেন। তবে অনেকেই পশুর দাম ও আর্থিক সঙ্গতির হিসাব মেলাতে না পেরে একাধিক হাটে ঘুরছেন।

দুপুরে সরেজমিনে রহমতগঞ্জ ক্লাব মাঠ ও হাজারিবাগ পশুর হাট ঘুরে দেখা গেছে, বেচাকেনা বেশ জমে উঠেছে। ছোট সাইজের গরু ৪০ হাজার থেকে ৫৫-৬০ হাজার, মাঝারি থেকে বড় ধরনের ক্রস গরু আকারভেদে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা ও দেশি গরু ১ লাখ ২০ হাজার থেকে ২ লাখ টাকায় বিক্রি হচ্ছে।

রহমতগঞ্জ ক্লাব মাঠে এক ব্যবসায়ীকে ৫টি বড় সাইজের গরু ৮ লাখ টাকায় কিনতে দেখা যায়। গরু পছন্দ হওয়ায় দুই কথায় গরুগুলো কিনে নেন তিনি।

আজিমপুরের বাসিন্দা হাসিবুজ্জামান জানান, তিনি সব সময় দেশি গরু কোরবানি দেন। তাই বাজার ঘুরে ঘুরে বাছাই করে পছন্দসই গরু কেনেন। এবারও হাজারিবাগ থেকে ১ লাখ ৩০ হাজার টাকায় গরু কিনেছেন বলে জানান।

বিক্রেতারা বলছেন, এবার ভারতীয় গরু না আসায় দেশিয় ক্রস প্রজাতির গরু বেশি উঠেছে। গতবারের চেয়ে দামও একটু বেশি। দাম একটু বেশি হলেও ক্রেতারা যেভাবে হাটে আসছেন তাতে শেষের দিকে গরু খুঁজে পাওয়া যাবে না বলে ধারণা করছেন। তবে গরুর তুলনায় ছাগলের বিক্রি কম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

কোরবানির পশুর হাট শেষ মুহূর্তে জমে উঠেছে

আপডেট টাইম : ১০:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯