সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

হাফসা আক্তার :
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর – DMD) হিসেবে নিয়োগ পেয়েছেন এভিয়েশন খাতে অভিজ্ঞ কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ। তিনি বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগদান করেন।

সৈয়দ মইন উদ্দিন আহমেদের এভিয়েশন খাতে দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি একাউন্টস, ম্যানেজমেন্ট ও কাস্টমার সাপোর্ট খাতে তার ১৫ বছরের দক্ষতা রয়েছে। কর্মজীবনের শুরু থেকেই তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের জুলাই পর্যন্ত লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ম্যানেজার (কার্গো সেলস), অর্গানাইজেশন অ্যান্ড মেথড (O&M) অফিসার এবং সহকারী ব্যবস্থাপক পদেও দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে বাণিজ্যিক কার্যক্রম পরিকল্পনা, বিক্রয় বৃদ্ধি, স্টেশন কার্যক্রম সমন্বয়, জনবল ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি ট্রাভেল ও এভিয়েশন খাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ও অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনায় ডিপ্লোমাসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণও সম্পন্ন করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তার দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com