শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বেশি মুনাফার হোয়াটসঅ্যাপে মুনাফার ফাঁদ: বিরামপুরে দুই প্রতারক গ্রেপ্তার, আত্মসাৎ প্রায় ৮৬ লাখ টাকা ১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়িতে লোগাঙ গণহত্যা পিরোজপুর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ত্রিশাল থানায় ওসি মনসুর আহমেদের প্রত্যাবর্তন, জনমনে আশার সঞ্চার বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা ‘ধুরন্ধর টু’ নির্মাতাদের বিরুদ্ধে মামলা ৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায় মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে অনলাইন ব্যবসার কৌশল

১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়িতে লোগাঙ গণহত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

 

 

 

১৯৯২ সালের ১০ এপ্রিল খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাঙে পাহাড়িদের ওপর সংঘটিত হয় বর্বরোচিত গণহত্যা। এ ঘটনার এক মাস পর ১৩ মে ১৯৯২ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া খাগড়াছড়ি সফরে গেলে পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে স্কুল, কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।

 

তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ১৩ মে খাগড়াছড়ি সফরে গেলে পিসিপি’র নেতৃত্বে শত শত স্কুল কলেজের শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়ে। তারা গণদুশমন সমীরণ দেওয়ানের উদ্দেশ্যে জুতা স্যান্ডেল প্রদর্শন করে।

 

খাগড়াছড়ি হাইস্কুলের ইউনিফরম পরিহিত এক শিক্ষার্থী ‘লোগাঙ হত্যাকাণ্ডে ১২ জন নয়, ১২০০ নিহত’ প্ল্যাকার্ড প্রদর্শন করছে।

উল্লেখ্য, তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান সমীরণ দেওয়ান ‘লোগাঙ গণহত্যায় সেনাবাহিনীর শেখানো বুলি আউড়িয়ে নিহতের সংখ্যা ১২ জন বলেন’। এজন্য তাকে গণদুশমন বলে আখ্যা দেয়া হয়। এমন এক গণধিক্কৃত ব্যক্তিকে জেএসএস (সন্তু) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে সমর্থন দেয়।

 

বিক্ষোভরত শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে Withdraw Concentration Camp. অন্য প্ল্যাকার্ডে ‘লোগাঙ গণহত্যায় ১২ জন নয়, ১২০০ নিহত’ প্রদর্শন করছে।

 

‘বন্দীশিবির গুচ্ছগ্রাম, শান্তিগ্রাম, বড়গ্রাম ভেঙ্গে দিতে হবে’ প্ল্যাকার্ড প্রদর্শন করছে এক শিক্ষার্থী।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের প্রথম দিকেও সেনা প্রহরায় এ ধরনের গুচ্ছগ্রামে পাহাড়িদের আটকে রাখা হতো।

লোগাঙ পোড়াভিটা ছিল এমনি একটি গুচ্ছগ্রপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com