শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ইসরাইলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত, মৃতের সংখ্যা বাড়ছে

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, গতকাল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েতে ইসরাইলি বিমান হামলায় তাদের ১৩ জন সদস্য নিহত হয়েছে। এদিকে লেবানন ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার দেশজুড়ে ইসরাইলের ব্যাপক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৭ জনে পৌঁছেছে এবং আহত হয়েছে ১,২২৩ জন। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলায় এই সংখ্যা এখনো চূড়ান্ত নয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত বুধবারের হামলায় তারা হিজবুল্লাহর ১৮০ জনের বেশি যোদ্ধাকে ‘হত্যা ’ করেছে। ওই হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পরই হয়। তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনো যাচাই চলছে বলে জানিয়েছে তারা।

যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, তা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতবিরোধ রয়েছে।

হিজবুল্লাহ গত ২ মার্চ থেকে ইরানের সমর্থনে ইসরাইলের দিকে রকেট হামলা চালিয়ে লেবাননকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেলে। এর জবাবে ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা ও স্থল অভিযান চালায়।

ইরান-সমর্থিত হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম সংঘাত অবসানের আলোচনার আগে লেবানন সরকারকে ইসরাইলকে ‘বিনামূল্যে ছাড়’ দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। লেবাননের কর্তৃপক্ষ জানায়, এই সংঘাতে ১,৯৫৩ জন নিহত হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, গতকাল শুক্রবার নাবাতিয়েহ শহরে ‌‘শত্রু বিমানগুলো’ দফায় দফায় ভয়াবহ হামলা চালিয়েছে এবং সরকারি ভবনের কাছে অবস্থিত একটি রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যালয়ে  আঘাত হানে।

এএফপি’র এক আলোকচিত্রী  জানান, তিনি ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও আগুন জ্বলতে দেখেছেন। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে, হামলায় তাদের ১৩ জন সদস্য নিহত হয়েছে।

প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক বিবৃতিতে বলেন, ‘এই বেদনাদায়ক ক্ষতি লেবানন এবং দক্ষিণাঞ্চলে আমাদের জনগণকে রক্ষা করতে এবং সুরক্ষিত রাখতে আমাদের এমন একটি যুদ্ধবিরতি অর্জন করতে হবে।’

প্রেসিডেন্ট জোসেফ আউন আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরাইলের বারবার হামলা বন্ধে তাদের দায়িত্ব পালন করতে হবে।’

ইসরাইলি সেনাবাহিনী জানায়, যুদ্ধ শুরুর পর থেকে তারা লেবাননে হিজবুল্লাহর ৪,৩০০টির বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে এবং ১,৪০০ জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে।

হিজবুল্লাহ গতকাল শুক্রবার ইসরাইলের লক্ষ্যবস্তুতে একাধিক হামলার দাবি করেছে, যার মধ্যে সীমান্ত পেরিয়ে রকেট হামলা এবং দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও রয়েছে।

ইসরাইল জানিয়েছে, শুক্রবার লেবানন থেকে ৩০টির বেশি রকেট ছোড়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com