রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বৈ-সা-বি ১৪৩২ উপলক্ষে ইউপিডিএফের শুভেচ্ছা বার্তা পিরোজপুর গাঁজাসহ মাদক সম্রাট সরোয়ার আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পুতিনের সঙ্গে জ্বালানি বিষয়ে বৈঠক করতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া যাচ্ছেন শিক্ষায় নতুন উদ্যোগ : পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস শুরু ভিকারুননিসায় রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টিভিতে নিজের মৃত্যুর খবর দেখে যা বললেন অভিনেতা দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে জারহাটে জালানির হাহাকার,টোকেন বিতারণে স্বজনপ্রীতি ৫০০ শিক্ষার্থীকে নিয়ে মেডিয়েশন সম্মেলনে অতিথি দুই নারী বিচারপতি মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ হচ্ছে সরকার: এনসিপি

দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।

আজ (রোববার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি. মি. বেগে প্রবাহিত হতে পারে।

ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com