রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

বরিশালে হাম, রোবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়  শুরু হয়েছে হাম, রোবেলা টিকা ক্যাম্পেইন ২০২৬।

আজ রোববার দুপুর ১২ টায় বরিশাল নগরীর মল্লিকা কিন্ডারগার্টেনে এর উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন। এসময় একজন শিশুকে টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকা দান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

এসময় তিনি অভিভাবকদের টিকাদান কার্যক্রম সফল করতে সহযোগীতা কামনা করেন। বরিশাল নগরীতে ৪২ হাজার ২১০ জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে দেয়া হবে ৩৩ হাজার ৬০০ জন শিশুকে। এছাড়া প্রি স্কুল পর্যায়ে দেয়া হবে ৮ হাজার ৬১০ জন শিশুকে। মোট তিন সপ্তাহ ব্যাপী দেয়া হবে হামের টিকা। প্রথম সপ্তাহে প্রিস্কুল পর্যায়ে ও দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কমিউনিটিতে।

টিকাদান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,  বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা সিভিল সার্জন ড. মঞ্জুর এ ইলাহী, বিসিসির নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com