সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে দস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান কেরানীগঞ্জের করিম বাগে “সেন্ট্রাল এ,জে এ্যাগ্রোভেট” ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়মের অভিযোগ।। নওগাঁর বদলগাছীতে আলু-পেঁয়াজ চাষিদের ক্ষতিপূরণের দাবিতে বাসদের সমাবেশ… ভালুকায় বাবা-ছেলের দ্বন্দ্বে গুলি ও সংঘর্ষ, আহত ২ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন মিনি আক্তার ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন মিনি আক্তার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক মিনি আক্তার ঊর্মি।
রবিবার দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর মিনি আক্তার ঊর্মি জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দলীয় প্রতিটি আন্দোলন, সমাবেশ ও সংগ্রামে তিনি রাজপথে থেকে অংশগ্রহণ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়ে তার বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হন এবং মোট ২৬ দিন রিমান্ডে থেকে নির্যাতনের শিকার হন। একদিন তাকে চোখ ও মুখ বেঁধে গুম করেও রাখা হয়।
মিনি আক্তার ঊর্মি আরও বলেন, তিনি তৃণমূল রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং এলাকায় জনপ্রিয়তার প্রমাণ হিসেবে ছয়বার বিপুল ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি সাভার উপজেলা চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, দল তাকে মনোনয়ন দিলে জনগণের অধিকার আদায়ে এবং নারীর ক্ষমতায়নে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com