সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম বদলগাছিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প ধামইরহাটে বিনামুলে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত: অপু বিশ্বাস

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

ইরানের বিচার বিভাগের অধীনস্থ সংস্থা ‘লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন’-এর প্রধান আব্বাস মাসজেদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংস্থা’র প্রধান আব্বাস মাসজেদি বলেন, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন বৈজ্ঞানিক ও বিশেষায়িত পদ্ধতি ব্যবহার করে ৩ হাজার ৩৭৫ জন শহীদের লাশ শনাক্ত করেছে।

মেডিসিন অর্গানাইজেশন-এর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

আব্বাস মাসজেদি আরও জানান, নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী রয়েছে। তবে তাদের মধ্যে কতজন প্রাপ্তবয়স্ক বা শিশু, সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দেননি।

ইরানে চলমান মার্কিন ও ইসরাইলি হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

সংবাদ সংগ্রহের সীমাবদ্ধতা ও হামলার স্থানগুলোতে সরাসরি প্রবেশের সুযোগ না থাকায়, এএফপি স্বাধীনভাবে এই হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com