ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা

ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ আগস্ট) সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ‌জাহাজের এক ক্রু মেম্বার নিখোঁজ রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরপরই উপকূলরক্ষী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। মালবাহী ওই জাহাজে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও ২৯ জন জাহাজের কেবিন ক্রু ম্যান ছিলেন। মালপত্র ও কেবিন ক্রুদের নিয়ে যাওয়ার সময় কোস্টাল জাগুয়ার নামের ওই জাহাজে আগুন লাগে। এখনও উদ্ধার অভিযান চলছে।

জাহাজটি বিশাখাপত্তনম উপকূলবর্তী সমুদ্রে পৌঁছালে হঠাৎই আগুন লাগে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণের সঙ্গে জ্বলে ওঠে জাহাজটি। অগ্নিকাণ্ডের পরপরই ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান ২৮ জন কর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। জাহাজ থেকে ঝাঁপ দেয়া ব্যক্তিদের উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। কিন্তু একজন নিখোঁজ রয়েছেন।

কোথা থেকে কীভাবে আগুন লেগেছে সে ব্যাপারে কোনো কিছু এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সাধারণত এ ধরনের জাহাজকে ‘অফসোর সাপোর্ট ভেসেল’ বলা হয়। জাহাজগুলোর সাহায্যে ছোট বন্দর থেকে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা বড় জাহাজে মালপত্র ও যাত্রীদের পাঠানো হয়। এ ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত ছিল ভারতীয় উপকূল বাহিনীর জাহাজ রানী রাসমণি, যার সাহায্যে উদ্ধার কাজ শুরু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে অগ্নিকাণ্ড

আপডেট টাইম : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯