বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেফতার: ডিবি পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

 

ঢাকা | ১২ এপ্রিল ২০২৬

 

রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৪১) ও মোঃ হানিফ (৪০)। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এর এফ ব্লকের লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

ডিবি-মিরপুর বিভাগ সূত্র জানায়, ওইদিন রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সোহেল রানা ও হানিফকে আটক করা হয়।

 

পরবর্তীতে তল্লাশিকালে মোঃ হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং মোঃ সোহেল রানার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com