ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ২

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে আবারও একটি নৌযানে  হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় দু’জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

এ নিয়ে বিতর্কিত এসব অভিযানে মোট নিহতের সংখ্যা ১৭০ জনে পৌঁছেছে।

ওই অঞ্চলে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা ইউএস সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং পাচার কার্যক্রমে জড়িত ছিল।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে, তারা কার্যত লাতিন আমেরিকায় সক্রিয় ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে যুদ্ধ করছে।

তবে যেসব নৌযানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, সেগুলো আসলেই মাদক পাচারের সঙ্গে যুক্ত এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি যুক্তরাষ্ট্র। তাই এসব অভিযানের বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব হামলা মূলত বিচারবহির্ভূত হত্যাকা-ের শামিল। কারণ, যাদের টার্গেট করা হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ২

আপডেট টাইম : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬