বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ভেনেজুয়েলায় তেল সম্পদের ফের নিয়ন্ত্রণ নিচ্ছে রেপসোল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

স্পেনের জ্বালানি প্রতিষ্ঠান রেপসোল জানিয়েছে, ভেনেজুয়েলায় তাদের তেল ব্যবসার কার্যক্রমের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে দেশটির সরকারের সঙ্গে একটি চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে আগামী বছরগুলোতে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে তাদের।

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, চুক্তির ফলে ভেনেজুয়েলার পূর্বাঞ্চলের তেলক্ষেত্র উন্নয়ন ও পরিচালনার জন্য গঠিত ‘পেট্রোকুইরিকুইরে’ যৌথ উদ্যোগের পরিচালনা নিয়ন্ত্রণ কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কোম্পানিটি জানায়, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে আগামী ১২ মাসে দেশে মোট তেল উৎপাদন ৫০ শতাংশ বাড়াতে প্রস্তুত তারা। তিন বছরের মধ্যে উৎপাদন তিনগুণ পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে।

রেপসোলের অনুসন্ধান ও উৎপাদন বিভাগের প্রধান ফ্রান্সিসকো গেয়া বলেন, ‘এই চুক্তি ভেনেজুয়েলার প্রতি রেপসোলের প্রতিশ্রুতির প্রতিফলন। ১৯৯৩ সাল থেকে আমরা সেখানে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছি।’

তিনি আরও বলেন, ‘দেশটিতে উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় সম্পদ, প্রযুক্তি, কার্যক্রম ও মানবসম্পদ আমাদের রয়েছে।’

রেপসোল জানায়, বর্তমানে ভেনেজুয়েলায় তাদের তেল উৎপাদন দৈনিক প্রায় ৪৫ হাজার ব্যারেল। এর বেশিরভাগই পেট্রোকুইরিকুইরে প্রকল্প থেকে আসে।

চুক্তিটি রেপসোল, ভেনেজুয়েলার হাইড্রোকার্বন মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি পিডিভিএসএ’র মধ্যে স্বাক্ষরিত হয়েছে। পেট্রোকুইরিকুইরে যৌথ উদ্যোগে পিডিভিএসএ’র মালিকানা ৬০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com