রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

তুরাগে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

মীম আক্তার :

রাজধানীর তুরাগ থানায় সংঘটিত আলোচিত অটোরিক্সা চালক সাইফুল ইসলাম (৪২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।
এ ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাইফুল ইসলাম যাত্রী বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১৭ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ১৮ ফেব্রুয়ারি বিকেলে তুরাগ এলাকার একটি লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ধারণা করা হয়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে দেয় এবং তার অটোরিক্সাটি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল পৃথক অভিযানে প্রধান আসামী মো. শহীদুল ইসলাম (৩৪)কে ধামরাই এলাকা থেকে এবং স্বপন শেখ ওরফে কবির শেখ (২৮) কে তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। বাবুলের নেতৃত্বে সাতজনের একটি চক্র সাইফুলকে অটোরিক্সাসহ ভাড়া করে নিয়ে যায়। পরে তাকে কাঁচাবাজার এলাকায় অচেতন করে লেকের পানিতে ফেলে হত্যা করা হয়। হত্যার পর তার অটোরিক্সাটি বিক্রি করে আসামিদের মধ্যে টাকা ভাগ করে দেওয়া হয়।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় জড়িত বাবুল, নাইম, সোবাহান ও নার্গিস ইতোমধ্যে অন্য মামলায় কারাগারে রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com