ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই কিউবার সঙ্গে সংলাপের আহ্বান মেক্সিকো, স্পেন ও ব্রাজিলের

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে কিউবার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে  আন্তরিক ও সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছে মেক্সিকো, স্পেন ও ব্রাজিল।

বামপন্থী নেতৃত্বাধীন এই তিন দেশ, শনিবার এক যৌথ বিবৃতিতে কিউবার ‘নাটকীয় পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

তারা জানায়, দেশটির জনগণ ‘গুরুতর মানবিক সংকটের’ মধ্যে রয়েছে।

দেশ তিনটি এই পরিস্থিতি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

মেক্সিকো সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করেই আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ‘আন্তরিক ও সম্মানজনক সংলাপের’ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই সংলাপের লক্ষ্য হওয়া উচিত বর্তমান সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করা ও কিউবার জনগণ যেন পূর্ণ স্বাধীনতায় নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে তা নিশ্চিত করা।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বে বার্সেলোনায় বামপন্থী নেতাদের এক সম্মেলন চলাকালে এই আহ্বান আসে।

সম্মেলনে ক্লাউদিয়া শেইনবাউম ও লুইজ ইনাসিও লুলা দা সিলভা অংশ নেন।

এ সময় তারা ‘গণতন্ত্র রক্ষায়’ উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ঘিরে কয়েক দফা সতর্কতা বার্তা দিয়েছেন।

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর, কিউবাই পরবর্তী বলে ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প প্রশাসন কিউবার ওপর তেল অবরোধ আরোপ করেছে| এতে দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক ও জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই কিউবার সঙ্গে সংলাপের আহ্বান মেক্সিকো, স্পেন ও ব্রাজিলের

আপডেট টাইম : ০১:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬