মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত সারাদেশের ন্যায় কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউট উদ্বাধন গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেন জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ আবারও মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের বাংলাদেশের ১ কোটি ৫৩ লাখ ভিডিও ডিলিট করল টিকটক মালদ্বীপে অসুস্থ প্রবাসীকর্মীকে দেশে ফেরার টিকিট দিলেন হাইকমিশনার আল-আকসার মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল

খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউট উদ্বাধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
“প্রাচীন যোগজ্ঞান – আধুনিক বিজ্ঞান- পূর্ণাঙ্গ সুস্থতা ” এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউট অব ইয়োগা এন্ড হোলিস্টিক ওয়েলনেস (সুদর্শন মেথড)’র উদ্বাধন করা হয়েছে।

আজ রবিবার ২০ এপ্রিল ২০২৬ বিকেলে খাগড়াছড়ি সদরস্ত পানখাইয়া পাড়ায় মারমা যুব কল্যাণ সংসদ ভবন এর দ্বিতীয় তলায় সুদর্শন মেথড এর উদ্বাধন করেন, সিএইচটি লেখক ফোরামের সাবেক সভাপতি ও মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অংসুই মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. প্রফুল্ল কুমার নাথের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, মারমা উন্নয়ন সংসদ এর সাংগ্রাই উদযাপন কমিটির আহ্বায়ক উচিমং মারমা, ৭নং খাগড়াছড়ি পৌর ওয়ার্ড কাউন্সিলর মনু মারমা (বলে), মারমা যুব কল্যাণ সংসদ এর সভাপতি উমংচিং মারমা সুমন, সুদর্শন ইনস্টিটিউট অব ইয়োগা এন্ড হোলিস্টিক ওয়েলনেস এর প্রধান যোগ প্রশিক্ষক টি এল নাথ।

এসময় বক্তারা বলেন, মানুষের সুস্থ সুন্দর জীবনের জন্য যোগব্যায়াম (সুদর্শন মেথড)’র গুরুত্ব রয়েছে। মানুষের শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। শরীরের সাথে মানুষের মনের অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই সুস্থ থাকার জন্য যোগ ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকের এই যোগ ব্যায়াম অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। এবং এই যোগ ব্যায়ামের এর মাধ্যম কিছু রোগ থেকে মুক্ত থাকা যাই বলে মন্তব্য করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com