মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হকি স্টিক ছেড়ে ক্রিকেট ব্যাটে নাম লেখানো এক তরুণীর জয়গাথার গল্প চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনে মাধবী মারমা মনোনীত তালায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত সারাদেশের ন্যায় কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউট উদ্বাধন গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেন জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

মীর ইমরান মাহমুদ, তালা সাতক্ষীরা :
সাতক্ষীরার তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উত্তরণ হলরুমে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক মোঃ শহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার (উইম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি) এ জেড এম মৌসুম ইসলাম এবং প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মোবিলাইজেশন) মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সমতা ফোরামের সভাপতি মোঃ আনিছুর রহমান, সেক্রেটারি শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম হায়দারসহ ১৩টি সিএসও’র প্রতিনিধিরা।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অচিন্ত্য সাহা। পরে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এ জেড এম মৌসুম ইসলাম ও মোঃ হাফিজুর রহমান।
কর্মশালায় প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com