মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে, আলোচনা অনিশ্চিত মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে : আইজিপি প্রজনন স্বাস্থ্য নিয়ে এখনও অস্পষ্টতায় থাকছেন অধিকাংশ মা নওগাঁয় একই পরিবারের ৪জনকে হত্যা বিধানসভা নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হকি স্টিক ছেড়ে ক্রিকেট ব্যাটে নাম লেখানো এক তরুণীর জয়গাথার গল্প

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ ঘটনাপ্রবাহ-

নতুন করে লড়াইয়ের আশঙ্কায় ইরানের ‘প্রস্তুতি’-
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর যুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নতুন কৌশল’ নিয়ে প্রস্তুত রয়েছে ইরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লেখেন, ‘অবরোধ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান অথবা নতুন করে হামলা চালানোর অজুহাত খুঁজছেন।’

তার ভাষায়, ‘হুমকির মুখে কোনো আলোচনা আমরা মেনে নেব না।’

প্যারিস থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।

ইসরাইল-লেবানন নতুন আলোচনা-
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা দুই সরকারের মধ্যে সরাসরি ও সদিচ্ছামূলক আলোচনা চালিয়ে যেতে সহায়তা করব।’

হরমুজ প্রণালীতে অবরোধ বজায় থাকবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তিচুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরের ওপর অবরোধ প্রত্যাহার করা হবে না।

তিনি দাবি করেন, এই অবরোধের কারণে ইরান প্রতিদিন বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। তারা প্রতিদিন ৫০ কোটি ডলার হারাচ্ছে, যা দীর্ঘমেয়াদে তো বটেই, স্বল্প মেয়াদেও বহন করা অসম্ভব।

লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ৩৮৭
লেবাননের সরকারি সূত্র জানিয়েছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ছয় সপ্তাহে ইসরাইলি হামলায় অন্তত ২ হাজার ৩৮৭ জন নিহত হয়েছেন।

পাকিস্তানে শান্তি আলোচনা-
একটি মার্কিন প্রতিনিধি দল শিগগিরই পাকিস্তানে শান্তি আলোচনার নতুন দফায় অংশ নিতে যাচ্ছে। তবে ইরান এ আলোচনায় অংশ নেবে কি না, তা এখনো অনিশ্চিত।

মাখোঁর মন্তব্য-
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধকে উভয় পক্ষের ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন।

তেলের দাম বৃদ্ধি-
ইরান হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করায় এবং মার্কিন নৌবাহিনী একটি ইরানি পণ্যবাহী জাহাজ আটকের ঘটনায় বিশ্ববাজারে তেলের দাম এক লাফে প্রায় ৬ শতাংশ বেড়েছে। ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি যথাক্রমে ৯৪ ও ৮৬ ডলারে দাঁড়িয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার-
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান-সম্পৃক্ত একটি গোষ্ঠীর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যারা দেশটিতে ‘সন্ত্রাসবাদী কর্মকা-ের’ পরিকল্পনা করছিল।

তেহরান বিমানবন্দর পুনরায় চালু-
কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ইরানের প্রধান ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান-
রাশিয়া আগামী বুধবার শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে। রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপের পর মস্কো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দেয়।

লেবানন-
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরাইলের সঙ্গে আলোচনা ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার থেকে পৃথক। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের কাকায়েত আল-জিসর শহরে ইসরাইলি ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

কাতার-
কাতারের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম তারা তাদের প্রধান বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণের অনুমতি দেবে।

নেদারল্যান্ডসের সহায়তা-
ডাচ সরকার জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ব্যবসায়ীদের সহায়তায় ৯৫০ মিলিয়ন ইউরোর বেশি বরাদ্দ দেওয়া হবে।

চীনের উদ্বেগ-
ইরানের প্রধান তেল ক্রেতা চীন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। বেইজিং সব পক্ষকে শান্তি আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com