মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধিঃ
২৩ এপ্রিল, ২০২৬
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬.৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গ্রেফতারকৃতরা সম্পর্কে পিতা ও পুত্র।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৪:৫০ ঘটিকায় তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। ধৃত আসামি শাহাজাহান আলীর বসতবাড়ীতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর লুকিয়ে রাখা ৩৬.৭ কেজি গাঁজা, ০২টি মোবাইল এবং ০৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ শাহাজাহান আলী (৫৮), পিতা- মৃত সোলেমান সরকার।২. মোঃ রিদওয়ান ইসলাম ওরফে হৃদয় (৩০), পিতা- মোঃ শাহাজাহান আলী।
উভয়ই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া (ওয়ার্ড নং-১৪) এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই তারা বিপুল পরিমাণ এই মাদক নিজ বাড়িতে মজুদ করে রেখেছিল।
র্যাব জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।