সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রত্যাশা ছাড়িয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮২ রান ইতিহাস-ঐতিহ্যের শহর লিসবনে মাতাবেন জেমস শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু-কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী খুলনায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ উচ্ছ্বসিত উলসী গ্রামের বাসিন্দারা ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ: বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের রক্তঝরা হামলার অভিযোগ মাথায় নিয়েই প্রকাশে ঘুরছে কাজী শফিকুল দায়িত্বে বহাল তবিয়তে রাজনৈতিক ছত্রচ্ছায়া কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে মাঠে নেমেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম

শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু-কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের নেতারা।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সংগঠনের নেতারা ফুল দিয়ে তাদের কবরে শ্রদ্ধা জানান। পরে দেশ ও জাতির কল্যাণে এবং শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাবেক সভাপতি এম এ মালেক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক করেছিলেন।’
একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে নানা কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ তার নির্দেশনায় চালু হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শিশুদের নিয়ে যে স্বপ্ন—তা বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন।’

এই নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জিয়া শিশু কিশোর মেলার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন, সিনিয়র সহসভাপতি কে এস হোসেন টমাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-সংগীতবিষয়ক সম্পাদক শাহিন বিশ্বাস, আনোয়ার সরদার, আলোকচিত্রবিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সহদপ্তর সম্পাদক আহসান হাবিব সবুজ, প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com