ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত জজ কোট মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি’র চেয়ারম্যান মো. আহসান তারেক।

সরকারী খরচে বিরোধ মীমাংসা, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ বিচারক মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মিহির চাকমা, বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন।

সভায় বক্তারা বলেন, সাধারণ জনগণের মধ্যে মামলা সংক্রান্ত বিরোধ সরকারি খরচে আপোষের মাধ্যমে নিষ্পত্তিতে লিগ্যাল এইড গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। অসহায় মানুষের সেবায় সরকারি খরচে লিগ্যাল এইডের এই সেবার বিষয়টি জেলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানানো হয়।

আলোচনা সভার আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শহরে একটি র‌্যালী বের হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট টাইম : ১১:২৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬