শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

অনেকেই ট্রেনের ছাদ ও ইঞ্জিনে করে রাজধানীতে ফিরছেন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৩১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ছেড়ে লাখো মানুষ ছুটে যান গ্রামের বাড়ি। পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীর সঙ্গে ঈদ উদযাপন করে এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন তারা। কিন্তু ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই ট্রেনের ছাদ ও ইঞ্জিনে করে রাজধানীতে ফিরছেন।

রেলপথে ঢাকায় ফেরার প্রবেশদ্বার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছাদে ও ইঞ্জিনে চেপে আসা যাত্রীদের নামিয়ে দেয়া হচ্ছে। এরপর যাত্রীর বাড়তি চাপহীন ট্রেন প্রবেশ করছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে শনিবার (১৭ আগস্ট) সকালে গিয়ে এ চিত্র দেখা যায়।

বিমানবন্দর স্টেশনে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে আসে ধূমকেতু এক্সপ্রেস এবং পৌনে ১১টায় কিশোরগঞ্জ থেকে আসে এগার সিন্ধু এক্সপ্রেস। এ ট্রেন দুটির ইঞ্জিন ও ছাদে চেপে আসা যাত্রীদের নামাতে দেখা যায় বিমানবন্দর স্টেশনে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের।

আনসার সদস্যরা জানান, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে করে আসা নিষেধ। তাই তাদের নামিয়ে দেয়া হচ্ছে।

ধূমকেতু এক্সপ্রেসের ইঞ্জিনে আসা পাবনার মো. শামছুলকেও নামিয়ে দেয়া হয়েছে। তিনি জাগো নিউজকে জানান, ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ইঞ্জিনে করে তারা বেশ কয়েকজন নারী-পুরুষ মিলে ঢাকায় আসছিলেন। কিন্তু বিমানবন্দর স্টেশনে আসলে তাদের নামিয়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com