শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

কাবুলে একটি বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণ

  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে। শনিবার (১৭ আগস্ট) রাত স্থানীয় সময় ১০টা ৪০ মিনিটের দিকে শহরের পশ্চিমে শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, এটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হতে পারে। কারণ, ঘটনাস্থলে তারা একজনের মরদেহ দেখতে পেয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠীই এ ঘটনার দায় স্বীকার করেনি।
এর আগে গত ৭ আগস্ট কাবুল পুলিশ স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে ১৪ জন প্রাণ হারায়। এ ঘটনায় আহত হয় প্রায় ১৫০ জন।

গত ৩১ জুলাই আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩৪ বাসযাত্রী নিহত হয়। বালা বুলুক জেলার কান্দাহার-হেরাত মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয় ১৭ জন।

এছাড়া গত ৭ জুলাই আফগানিস্তানে গোয়েন্দা বাহিনীর একটি কার্যালয়ে গাড়িবোমা হামলার ঘটনায় ১২ জন নিহত হয়। এর মধ্যে আটজনই নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি চারজন বেসামরিক।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com