সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বালুভড়া ইউনিয়নে একের রক্ত অন্যের জীবন

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

মোহাম্মদ সুমন হোসাইনঃ
নওগাঁ প্রতিনিধিঃ
মির্জাপুর হাইস্কুল মাঠে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির উদ্বোধন।

আজ বালুভরা ইউনিয়নের মির্জাপুর হাইস্কুল মাঠে এক মহতী উদ্যোগের শুভ সূচনা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গণমানুষের নেতা, ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। তার আদর্শকে ধারণ করে জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই তাকে স্মরণ করা সবচেয়ে সার্থক উপায়। বৃক্ষরোপণ ও খাল খননের মতো পরিবেশবান্ধব কর্মসূচি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো স্বাস্থ্যসেবা মানুষের সরাসরি উপকারে আসবে।

দিনব্যাপী এই আয়োজনে মির্জাপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া স্কুল মাঠ ও আশেপাশের এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং স্থানীয় একটি খাল খনন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি সফল ও সার্থক হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com