এস চাঙমা সত্যজিৎঃ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার চাকমা। বিজয় কুমার চাকমা একজন আদর্শবান শিক্ষক হিসেবে পাঁচবার শ্রেষ্ঠ শিক্ষকের পদমর্যাদায় নির্বাচিত হন।
বিজয় কুমার চাকমা প্রধান শিক্ষক লক্ষীছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি একজন আদর্শবান শিক্ষক হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেন। তিনি পাঁচবারের মত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। প্রধান শিক্ষক বিজয় কুমার চাকমা চাকরীর পাশাপাশি নিজের লেখাপড়াও চালিয়ে গেছেন।
তিনি সর্বশেষ এ বছর এমএড ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি ব্যক্তি জীবনে ইংরেজী, বাংলা এবং অঙ্কে অত্যান্ত পারদর্শীতায় পরিপূর্ণভাবে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি সবসময় শিক্ষা বিষয় নিয়ে সকলকে সঠিক পরামর্শ দিয়ে থাকেন।
তাঁর সততা, নৈতিকতা আর আত্মসম্মান নিয়ে অত্যান্ত সচেতন নাগরিক হিসেবে গ্রহণ যোগ্যতা অর্জন করতে পেরেছেন। তিনি সকলকে সম্মান দিয়ে থাকেন এবং মানুষের প্রতি গভীর শ্রদ্ধাবোধ নিয়ে চলা ফেরা করেন। তিনি মানবিক সামাজিক উদারতায় একজন সচেতন ব্যক্তিত্বের অধিকারী।
বিজয় কুমার চাকমা অবসর সময়ে সব সময় মানুষের সাথে প্রায় শিক্ষা, সামাজিক মর্যদা, মানবিক মূল্যবোধ, অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলাপ আলোচনা করে থাকেন। সমসাময়িক সাধারণ জ্ঞানের মধ্যেও তিনি অত্যন্ত দক্ষ। তাঁর সামাজিক, ধর্মীয়, শিক্ষা , সমসাময়িক বিশ্ব পরিস্থিতি বিষয়ে জ্ঞানগর্ভ বিশ্লেষণধর্মী বক্তব্য রাখতে সক্ষমতা ছিলেন। তাঁর জ্ঞানের পরিধি অপরিসীম। এ বয়সে এখনও যেকোন বিষয় নিয়ে পড়াশুনা করতে তিনি কখনো বিরক্তবোধ করেন না।
স্থানীয় মুরুব্বি চেয়ারম্যান প্রবিল চাকমা বলেন, আমার নির্বাচনে সার্বিক পরামর্শ দিয়ে তিনি সহযোগিতা করেছেন। বর্তমানেও তিনি আমাকে নানা ধরণের সমস্যা জটিলতা উত্তরণের জন্য সঠিক পরামর্শ দিয়ে থাকেন। বলতে গেলে তিনি অসাধারণ একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর সাথে যাঁরা যাঁরা উঠা বসা করেন বা আছেন সবাই কমবেশী জানেন তাঁর তীক্ষ মেধাশক্তির পরিধি কতটুকু বর্তমান।
তিনি উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা প্রদান করার জন্য “লক্ষীছড়ি এডুকেশন সার্পোট গ্রুপ” এর প্রতিষ্ঠাতা। তিনি ব্যক্তিগতভাবে অনেক শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে সহযোগিতা করেছেন। তিনি অত্যন্ত মানুষের পরোপকারী ব্যক্তিত্ব, মিতভাষী , চিন্তাশীল ব্যক্তি। কোনদিন কুটুক্তি বা বাজে প্রলাপ বলেন না। যা কিছু বলেন তা যেন সমাজে বা ব্যক্তির উপকার হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সব সময় আলাপ আলোচনা করে থাকেন।