মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে মাদকবিরোধী যুব উদ্যোগ, ৮১ সদস্যের ‘মাদক নির্মূল কমিটি’ গঠন সাংবাদিক রবিউল ইসলাম মন্টুর তৃতীয় বিবাহ বার্ষিকী আজ বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত পার্বত্য তিন জেলাসহ পাঁচটি জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্ব পেলেন এমপি মাধবী মারমা অবশেষে মিলল গোদাগাড়ীতে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত বৃদ্ধের পরিচয়, নিউজের সূত্র ধরে যোগাযোগ পরিবারের। পার্বত্য মন্ত্রী পদে দীপেনকে পুনর্বহালের দাবীতে রাঙামাটিতেও মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রাজশাহীতে ১০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের পতন ঘটেছে পিরোজপুর-নাজিরপুর সড়কে ইমাদ পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ২ ‘বনলতা সেন’ নিয়ে স্পর্শিয়া:সব চলচ্চিত্র সবার জন্য নয়

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’ এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নসহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যেই এই পরীক্ষার ফলাফল একযোগে দেশব্যাপী প্রকাশ করা হবে। বোর্ডগুলোকে সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

শিক্ষাক্ষেত্রে সময়নিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। ১৮ বছর বয়সে যেখানে পড়াশোনা শেষ হওয়ার কথা, সেখানে সেশনজটের কারণে অনেকের ২০ বছর পার হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা নিতে হলে আমাদের এই সময় অপচয় রুখতেই হবে। শুধু এসএসসি নয়, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরের সেশনগুলোকেও আমরা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসছি।

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩ বছরের কোর্স ৩ বছরে এবং ৫ বছরের কোর্স ৫ বছরেই শেষ করতে হবে, কোনো ওয়েটিং সেশন বা বিলম্ব বরদাশত করা হবে না।’

আগামী শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার পরিকল্পনা নিয়ে মন্ত্রী জানান, ২০২৬ সালের জুনের মধ্যেই শিক্ষার্থীদের সিলেবাস শেষ হয়ে যাবে। সেশনজট পুরোপুরি দূর করতে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরু এবং ৮ ফেব্রুয়ারি শেষ করার একটি খসড়া রুটিন তৈরি করা হয়েছে। তবে রুটিনটি নিয়ে সর্বস্তরের মানুষের প্রতিক্রিয়া ও মতামত আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে পুনরায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com