মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অবশেষে মিলল গোদাগাড়ীতে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত বৃদ্ধের পরিচয়, নিউজের সূত্র ধরে যোগাযোগ পরিবারের। পার্বত্য মন্ত্রী পদে দীপেনকে পুনর্বহালের দাবীতে রাঙামাটিতেও মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রাজশাহীতে ১০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের পতন ঘটেছে পিরোজপুর-নাজিরপুর সড়কে ইমাদ পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ২ ‘বনলতা সেন’ নিয়ে স্পর্শিয়া:সব চলচ্চিত্র সবার জন্য নয় ইরানে ৫ মাত্রার ভূমিকম্প কৃষি ও পল্লী খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

পিরোজপুর-নাজিরপুর সড়কে ইমাদ পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

জাকির হোসেনঃ
পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক সড়কের কদমতলা এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি কদমতলা এলাকায় পৌঁছালে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নারীসহ দুইজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মামুন (৪০) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি চিতলমারি এলাকার আমজাদ হোসেনের ছেলে।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com