মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক রবিউল ইসলাম মন্টুর তৃতীয় বিবাহ বার্ষিকী আজ বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত পার্বত্য তিন জেলাসহ পাঁচটি জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্ব পেলেন এমপি মাধবী মারমা অবশেষে মিলল গোদাগাড়ীতে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত বৃদ্ধের পরিচয়, নিউজের সূত্র ধরে যোগাযোগ পরিবারের। পার্বত্য মন্ত্রী পদে দীপেনকে পুনর্বহালের দাবীতে রাঙামাটিতেও মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রাজশাহীতে ১০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের পতন ঘটেছে পিরোজপুর-নাজিরপুর সড়কে ইমাদ পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ২ ‘বনলতা সেন’ নিয়ে স্পর্শিয়া:সব চলচ্চিত্র সবার জন্য নয় ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের পতন ঘটেছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ ভ্রাম্যমান প্রতিনিধিঃ
আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের পতন ঘটেছে। মধ্যপ্রাচ্যের ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে টানাপোড়েনের মাঝে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের বড় পতন ঘটেছে। শনিবার সকালে মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের মূল্য ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে।

ব্যবসায়ীদের কাছে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সীমিত সামরিক সংঘাত মূল্যায়ন এবং তেল প্রবাহের ক্ষেত্রে তাৎক্ষণিক ঝুঁকি হ্রাস পাওয়ায় তেলের মূল্যের এই পতন ঘটেছে গালফ নিউজ থেকে জানা গেছে।

গালফ নিউজের সূত্র জানায়, অয়েলপ্রাইস ডট কমের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অপরিশোধিত ব্রেন্ট তেলের মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে নেমে এসে দাঁড়িয়েছে। এতে করে তেলের মূল্য ২ দশমিক ০৪ শতাংশ কমেছে বলে সূত্র জানায়।

এছাড়া মুরবান অপরিশোধিত তেলের মূল্য ২ দশমিক ৮২ ডলার কমে ৯০ দশমিক ৬৮ ডলারের মূল্যে নেমে এসেছে। শতাংশের হিসাবে এই তেলের মূল্য ৩ দশমিক ০২ ভাগ কমে এসেছে।

অন্যান্য বেঞ্চমার্কেও তেলের দরপতন ঘটেছে। এরমধ্যে ডব্লিউটিআই মিডল্যান্ডের মূল্য ২ দশমিক ৬৯ শতাংশ কমে এলে ৯১ দশমিক ১৭ ডলারে, মার্স অপরিশোধিত তেলের মূল্য ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলারে এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টের মূল্য ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে নেমে এসেছে।

প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের মূল্যও কমেছে বলে সূত্র থেকে জানা যায়। যদিও ডিজেলের মূল্য ০ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের মার্কিন-ইরান সংঘাতের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম জলপথ হরমুজ প্রণালী। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ পথ দিয়ে যাতায়াত করে থাকে।

গত ফেব্রুয়ারীর শেষ দিকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এই জলপথে তেল পরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহে ভয়াবহভাবে প্রভাবিত হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com