শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদে ঘরেই তৈরি করুন পেশোয়ারি বিফ প্রেমিক হিসেবে সাংবাদিকদের বেছে নিতে পারেন ১২ কারণে দেশের সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র তুলে ধরলেন অর্থমন্ত্রী জিডিপিতে আইসিটি খাতের অংশ ১০ শতাংশ করতে চায় সরকার বাংলাটিভির বেনাপোল প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশে ভাণ্ডারিয়ায় বায়নের খালে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তি ফিরছে ৪০ হাজার পরিবারের মাঝে পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সঙ্গে শাখা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয় : মিথিলা ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেলস মেশিনে কর ছাড়

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

বিনোদন ডেস্ক: একটি সাম্প্রতিক পডকাস্টে হাজির হয়ে ঢালিউড কুইন অপু বিশ্বাস তাঁর শৈশব ও স্কুলজীবনের নানা অজানা গল্প শেয়ার করেছেন। ছোটবেলায় অত্যন্ত ডানপিটে স্বভাবের কারণে অনেকেই তাঁকে ছেলে ভাবতেন উল্লেখ করে অপু জানান, স্কুলজীবনে অনেকেই তাঁকে পছন্দ করলেও তাঁর রাগী মেজাজের কারণে কেউ সরাসরি প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পেত না এবং ওই বয়সে তাঁর কখনো কোনো প্রেম করা হয়ে ওঠেনি।

অপু বিশ্বাস বলেন, ‘ছোটবেলায় তো আমি নিজেকে ছেলে মনে করতাম। আমার নামটা তো অপু ছিল। আমার কাকা বা বাবা, তার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির অনেকেই যারা আমাকে চিনতেন না বা দেখেননি, তারা ভাবতেন আমি হয়তো কোনো ছেলে। তারা আমার বাবাকে বলতেন ‘আপনার ছোট ছেলে’। বাবাও এই বিষয়টা নিয়ে খুব মজা নিতেন। ঐ জায়গা থেকে বলতে পারি, আমি খুব ডানপিটে ছিলাম, কখনোই মিষ্টি স্বভাবের ছিলাম না।’

স্কুলের নানা আয়োজনে তার ডাক পড়ত উল্লেখ করে অপু বলেন, ‘স্কুলে স্যারদের মধ্যে কোনো ভালো প্রোগ্রাম মানেই ছিল ‘অপুকে ডাকো, প্ল্যানিং করতে হবে’। যেহেতু আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম, তাই ছাত্রী হিসেবেও বেশ ভালো ছিলাম।’

স্কুলজীবনের প্রেমের প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে এই নায়িকা জানান, সরাসরি তাকে প্রস্তাব দেওয়ার সাহস পেত না কেউ। বান্ধবীদের মাধ্যমেই আসত সব প্রেমের চিঠি।

অপু বিশ্বাসের ভাষ্য, ‘স্কুলে অনেকেই প্রপোজ করত। আমার বান্ধবীদের দিয়ে বলাত। আমাকে সরাসরি বলার সাহস পেত না। বান্ধবীদের বলত ‘অপুকে অনেক ভালো লাগে, কীভাবে বলা যায়’। চিঠি-টিঠি লিখত। তখন বান্ধবীরা বলত ‘ওরে বাপরে বাপ! চিঠি রিসিভ করে কি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলব? ও তো অনেক রাগ করে’।’

স্কুলজীবনে কারো সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘ঐ জায়গা থেকে আমার কখনো প্রেম হয়নি। পছন্দ অনেকে হয়তো করতেন, সেটা পরবর্তী সময়ে শুনতাম বা জানতাম।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com