এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার পৌরসভার উদ্যোগে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে “ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক”সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক এস এম জঞ্জুরুল হক। প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জিনিয়া চাকমা, বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আবছার চৌধুরী এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক বাদশা মিয়া মাস্টার, বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইবনে সৌদ, সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান আলী, বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।