বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত তুরাগ থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার ২ আসামী গ্রেফতার, অটোরিক্সা ও চাপাতি উদ্ধার তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা ভোলার গ্যাস সম্পদ নিয়ে তারেক রহমানের মাস্টারপ্ল্যান; পাল্টে যাবে দৃশ্যপট সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস ছালামের গণসংযোগে ব্যাপক সাড়া, দোয়া ও সমর্থন কামনা মোবাইল আসক্তি আর অনলাইন জুয়ার থাবায় কৈশোর, ধ্বংসের মুখে ভবিষ্যৎ প্রজন্ম। পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রবাসীদের সিন্ডিকেট থেকে বাঁচাতে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ আজ

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ আব্দুল কাদেরঃ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন ২০২৬) উপজেলার উজান বৈলর এলাকায় পরিচালিত অভিযানে লুৎফর রহমান মিলন (৩৫), পিতা- আব্দুল লতিফ মন্ডলকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে সেখানে মৎস্য খামার নির্মাণ করেছিলেন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, বৈলর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে শুনানি অনুষ্ঠিত হলে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেন।
এর পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে ত্রিশাল থানা পুলিশ এবং বৈলর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
সাজা কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ত্রিশাল থানার মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি রাস্তা, খাল, জলাশয় ও অন্যান্য সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com