বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদে ঘরেই তৈরি করুন পেশোয়ারি বিফ প্রেমিক হিসেবে সাংবাদিকদের বেছে নিতে পারেন ১২ কারণে দেশের সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র তুলে ধরলেন অর্থমন্ত্রী জিডিপিতে আইসিটি খাতের অংশ ১০ শতাংশ করতে চায় সরকার বাংলাটিভির বেনাপোল প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশে ভাণ্ডারিয়ায় বায়নের খালে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তি ফিরছে ৪০ হাজার পরিবারের মাঝে পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সঙ্গে শাখা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয় : মিথিলা ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেলস মেশিনে কর ছাড়

কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয় : মিথিলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের চিরচেনা প্রতিযোগিতা আর ইঁদুরদৌড় নিয়ে যখন আলোচনা চলে, তখন একেবারেই ভিন্ন এক স্রোতে ভাসলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। কাজের জায়গায় কাউকে নিজের প্রতিদ্বন্দী ভাবেন না তিনি। ক্যামেরার বাইরের দুনিয়ায় সবাই শুধুই মানুষ, যেখানে প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সম্পর্কটাই মুখ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ভাবনা, কাজের অভিজ্ঞতা এবং সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, প্রত্যেক মানুষেরই নিজস্ব কিছু দক্ষতা ও যোগ্যতা থাকে, যা তাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।

মিথিলা বলেন, সফলতা কারও সঙ্গে প্রতিযোগিতা করে অর্জনের বিষয় নয়, বরং নিজের যোগ্যতার ওপরই তা নির্ভর করে। তিনি মনে করেন, যার মধ্যে যে দক্ষতা থাকে, সেটিই তাকে সামনে এগিয়ে নেয়।

কাজের পরিবেশ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, তার কর্মক্ষেত্রে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নন। সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করছেন, আর তিনিও নিজের দায়িত্ব পালন করছেন।

নারীদের পারস্পরিক সম্পর্ক ও আবেগের বিষয়েও মন্তব্য করেন মিথিলা। তার মতে, একজন নারী আরেকজন নারীর সঙ্গে যে ধরনের মানসিক ও আবেগগত সংযোগ তৈরি করতে পারেন, তা অনেক ক্ষেত্রেই বিশেষ হয়ে থাকে। তবে তিনি স্পষ্ট করে জানান, এর মানে পুরুষদের ছোট করে দেখা নয়।

সব মিলিয়ে মিথিলার বক্তব্যে উঠে এসেছে—তিনি প্রতিযোগিতার চেয়ে ব্যক্তিগত দক্ষতা, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত স্বাধীনতাকেই বেশি গুরুত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com