বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাটিভির বেনাপোল প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশে ভাণ্ডারিয়ায় বায়নের খালে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তি ফিরছে ৪০ হাজার পরিবারের মাঝে পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সঙ্গে শাখা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয় : মিথিলা ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেলস মেশিনে কর ছাড় বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎবিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত তুরাগ থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার ২ আসামী গ্রেফতার, অটোরিক্সা ও চাপাতি উদ্ধার তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা

দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ নয়ন মিয়া দিনাজপুর
জেলা প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক এবং দুইজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ জুন ২০২৬ তারিখ গভীর রাতে বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর (কাজীপাড়া) এলাকায় পৃথক অভিযানে মোছাঃ ফরিদা খাতুন (৪৬), মোছাঃ মালেকা বানু (৪৪) এবং মোছাঃ শিরিনা আক্তার ওরফে শিরিন (২৮)-কে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।
অভিযানের সময় ফরিদা খাতুনের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল ইস্কাফ জব্দ করা হয়। এছাড়া মালেকা বানুর কাছ থেকে ২ বোতল ইস্কাফ এবং শিরিনা আক্তারের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, বিরামপুর উপজেলার কল্যাণপুর এলাকার তৌফিক (২৫) ও তুহিন (৩৫)-কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সর্বমোট ৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৩ জনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এবং ২ জনকে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com