শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

পিরোজপুরে আলোর দিশা শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীদের মাসিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

 জাকির হোসেনঃ

পিরোজপুরে শিশু শিল্পীদের অংশগ্রহণে আলোর দিশা শিল্পীগোষ্ঠীর মাসিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় পিরোজপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় আলোর দিশা শিল্পীগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের দুটি গ্রুপে ভাগ করা হয়— ‘ক’ গ্রুপ (প্লে থেকে দ্বিতীয় শ্রেণি) এবং ‘খ’ গ্রুপ (তৃতীয় থেকে অষ্টম শ্রেণি)। প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজন করে মোট ছয়জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোর দিশা শিল্পীগোষ্ঠীর পরিচালক এস. এম. আবু সাঈদ। বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আল আমিন এবং রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় আলোর দিশা শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুর রাজ্জাক এবং বিশিষ্ট সমাজসেবক তোফাজ্জল হোসেন ফরিদ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, সংগঠনের সদস্য ও সংস্কৃতিপ্রেমীরা শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, নিয়মিত সাংস্কৃতিক চর্চা শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তারা আলোর দিশা শিল্পীগোষ্ঠীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com