শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে সৃজনশীলতা বিকাশে বিঙান প্রকল্প স্টাটআপ প্রদর্শনী বাসি ভাত দিয়ে পাকোড়া তৈরির রেসিপি জেনে নিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন সুবিধা জেনে নিন হার্ট অ্যাটাকের আগে শরীরের কিছু সতর্ক সংকেত ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করা সম্ভব হবে’ : বিদ্যুৎ মন্ত্রী টুকু অভিনয় থেকে অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত, আটক- ২ পিরোজপুরে আলোর দিশা শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীদের মাসিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসি ভাত দিয়ে পাকোড়া তৈরির রেসিপি জেনে নিন

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

সিটিজেন নিউজ ডেস্ক: আমাদের প্রায় সবার বাড়িতেই অল্প একটু হলেও ভাত থেকে যায় অনেক সময়। পরদিন বাসি ভাত খেতে মন টানে না কারোই। তখন সেই ভাত দিয়ে কী করা যায়, তা ভাবতে বসে যান অনেকে। আপনি যদি সুস্বাদু পাকোড়া তৈরি করে নিতে পারেন, তাহলে আর বাসি ভাত হাঁড়িতে পড়ে থাকবে না, বরং খাওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাবে। চলুন জেনে নেওয়া যাক বাসি ভাত দিয়ে সুস্বাদু পাকোড়া তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে:

ভাত- ২ কাপ

পেঁয়াজ কুচি- ১টি

কাঁচা মরিচ কুচি- ঝাল অনুযায়ী
ডিম- ১টি

ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

বেসন- ২ টেবিল চামচ

হলুদের গুঁড়া- সামান্য

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন: ভাতের সঙ্গে ডিমও বেসন মেখে নিন। এরপর তার সঙ্গে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কুচি, লবণ ও হলুদের গুঁড়া মিশিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে গরম হতে দিন। খুব বেশি উত্তপ্ত করবেন না, এতে পাকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তেল গরম হয়ে এলে তাতে মিশ্রণ থেকে পাকোড়ার আকৃতিতে ছাড়ুন। মাঝারি আঁচে ভালোভাবে ভেজে তুলুন। নামিয়ে পছন্দের যেকোনো সসের সঙ্গে পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com