বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪৬ শান্তিরক্ষা মিশন হতে হবে আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের অ্যারিজোনায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর স্বপ্নের নতুন দিগন্ত কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত বাছাইপর্বে একটি ম্যাচও না জিতে বিশ্বকাপে ওঠার সুযোগ কাজে লাগাতে চায় সুইডেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্য কানাডার ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টার নিন্দা জামায়াতের

বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। আইআরজিসি বুধবার এ তথ্য জানিয়েছে।

একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর, ইরানের ওপর চালানো মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে বলে জানায় ইরান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধবাজ মার্কিন বাহিনী আজ ভোরে মিথ্যা অজুহাতে জাস্ক, সিরিক ও কেশমের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ও শহরের দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।

আইআরজিসি বিবৃতিতে আরও জানায়, শত্রুর এই আগ্রাসনের জবাবে আইআরজিসি নৌবাহিনীর যোদ্ধারা মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে বাহরাইনের পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে।

ইরানি বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে, তারা আরও ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com