বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪৬ শান্তিরক্ষা মিশন হতে হবে আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের অ্যারিজোনায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর স্বপ্নের নতুন দিগন্ত কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত বাছাইপর্বে একটি ম্যাচও না জিতে বিশ্বকাপে ওঠার সুযোগ কাজে লাগাতে চায় সুইডেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্য কানাডার ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টার নিন্দা জামায়াতের

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

 ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনের জুরিবোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিডিরেন-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্টুনিস্ট অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, চিত্রশিল্পী অধ্যাপক মো. মাকসুদুর রহমান অংশগ্রহণ করেন। সভায় অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মির্জা ফয়সল আমিন, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান এবং ড. শেখ মেহেদী হাসান প্রমুখ।

বিশেষজ্ঞ কমিটি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে নান্দনিক বৈশিষ্ট্য, বিষয়, আঙ্গিক, আকার, রঙ, ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, বিভিন্ন ফর্ম, মোটিভ, দর্শন বিষয়ে নানা মতামত দেন।

জুরিবোর্ডের সদস্যগণ গতানুগতিক বাতাবরণ থেকে বেরিয়ে রুচির ধাবমান চিন্তা এ মনোগ্রামে ফুটে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপাচার্য ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে শিল্পশৈলী, চিন্তা, দর্শন ও ঐতিহ্যর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com