বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪৬ শান্তিরক্ষা মিশন হতে হবে আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের অ্যারিজোনায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর স্বপ্নের নতুন দিগন্ত কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত বাছাইপর্বে একটি ম্যাচও না জিতে বিশ্বকাপে ওঠার সুযোগ কাজে লাগাতে চায় সুইডেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্য কানাডার ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টার নিন্দা জামায়াতের

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

 জেলার কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বন্ধ রয়েছে ৩টি ইউনিট। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বর্তমানে ২টি ইউনিট হতে।

এই ২ ইউনিট হতে শুধুমাত্র ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২ শ’ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার সকালে বাসস’কে জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর দিন দিন কমতে থাকে। চলতি সপ্তাহে মাঝে মাঝে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আজকের তারিখে যেখানে কাপ্তাই লেকে রুল কার্ভ অনুযায়ী পানির লেভেল ৭৮.৩৪ ফুট মিন সি লেভেল থাকার কথা সেখানে আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৩.৯১ ফুট মিন সি লেভেল। এখনো পানির লেভেল ৪.৪৩ ফুট মিন সি লেভেল কম আছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা বাসস’কে জানান, বুধবার   সকাল ৯টা পর্যন্ত শুধুমাত্র ২টি ইউনিট হতে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এরমধ্যে ২নং ইউনিট হতে ৩০

মেগাওয়াট এবং ৩ নং ইউনিট হতে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সহসা মুষলধারে বৃষ্টি না হলে বাকি ইউনিট গুলো চালু করা সম্ভব হবে না বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com