সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা

মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

সিটিজেন নিউজ ডেস্ক: টার্কিশ খাবার মেনেমেন। এটি দেখতেই কেবল সুন্দর নয়, খেতেও দারুণ সুস্বাদু। এখানেই শেষ নয়, ডিম ও অন্যান্য পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি করা হয় বলে এটি শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি মেটাতে কাজ করে। তুরস্কের মানুষেরা সাধারণত সকালের নাস্তায় এই খাবারটি রাখেন। সুস্বাদু এই ডিশ তৈরি করা মোটেও কঠিন কিছু নয়।  চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে:

ডিম- ৩টি

মাখন- ১ টেবিল

অলিভ অয়েল- ১ টেবিল

টমেটো- ২টি

পেঁয়াজ- ১টি

ক্যাপসিকাম- ১টি

কাঁচা মরিচ- স্বাদ অনুযায়ী

লবণ, গোলমরিচ গুঁড়া ও চিলি ফ্লেকস- পরিমাণমতো

ধনিয়াপাতা- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : রান্নার প্যানে অলিভ অয়েল ও মাখন গরম করে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা মরিচ ভেজে নিন। এরপর তাতে কুচি করা টমেটো দিয়ে ঘন সসের মতো না হওয়া পর্যন্ত রান্না করুন। এবার দিয়ে দিন লবণ, গোলমরিচ ও চিলি ফ্লেকস। আঁচ কমিয়ে ডিমগুলো মিশ্রণের উপর ঢেলে দিন। চামচ দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে। ডিম খুব বেশি শক্ত হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে নিন। উপরে ধনিয়াপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com