সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দুনিয়ার সকল বর্ডার- মানবতার বিরুদ্ধে কারাগার। – আল্লামা ইমাম হায়াত সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বিএসইসির বৈঠক, বাজার তদারকি জোরদারে গুরুত্ব রিজভীর সাথে এ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল নিকুঞ্জ-২ ডিএনসিসির অভিযানে ভাঙা হলো অবৈধ আস্তানা সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ

দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

বিনোদন ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভক্ত ও নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি সামান্থার অভিনীত নতুন ছবি ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অভিনেত্রীর শারীরিক গঠনে পরিবর্তন দেখে অনেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু করেন।

অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর অনেক ভক্তের দাবি, সেখানে সামান্থার শারীরিক গঠনে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। কেউ কেউ মনে করছেন, অভিনেত্রীর ‘বেবি বাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অগ্রিম শুভেচ্ছা জানাতে শুরু করেন অনেক অনুরাগী।

তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সামান্থা কিংবা তার স্বামী রাজ নিদিমোরুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে পুরো বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

উল্লেখ্য, রাজকে বিয়ের আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন সামান্থা। ২০২১ সালে চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। তারপর গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে ঘরোয়া আয়োজনে রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com