সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে মসজিদ, মাদ্রাসা ও মাজার পরিদর্শনে নানা বাস্তবতা দেখেছি সড়কে পানি ওঠায় থমকে গেছে যান চলাচল আমির হোসেন স্টাফ রিপোর্টার প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নিজ হাতে বৃক্ষরোপন করলেন এমপি কামরুল সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দুনিয়ার সকল বর্ডার- মানবতার বিরুদ্ধে কারাগার। – আল্লামা ইমাম হায়াত সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বিএসইসির বৈঠক, বাজার তদারকি জোরদারে গুরুত্ব রিজভীর সাথে এ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নিজ হাতে বৃক্ষরোপন করলেন এমপি কামরুল

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (২০ জুন)তাহিরপুর উপজেলার বানিজ্য এলাকা বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দুটি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

​উদ্বোধনকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন,গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে সবুজায়নের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে,তা সফল করতে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ করতে হবে।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা.জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,তিনি উপস্থিত সকলকে নিজ নিজ এলাকায় ও বাড়ির আঙিনায় বেশি করে ফলজ ও বনজ গাছ লাগানোর আহ্বান জানান।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেহেদী হাসান মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ,শিক্ষক, ক্রীড়া সংগঠক ও
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপজেলার সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা এবং
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের
সহধর্মিণী ডা.জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com