মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের হাত থেকে সম্মাননা পেলেন এস আই ফরিদুজ্জামান ফরিদপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান পদ্মা নদীর চর থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে দিনের আলোর বদলে রাতেই ঢালাই; ২১ লাখ টাকার সড়ক নির্মাণ নাগেশ্বরীতে দুধকুমার নদের বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ২০ গ্রামের মানুষ পানিবন্দী পঞ্চগড়ে সাবেক এমপি মুক্তার স্ত্রী কাজী মৌসুমী কারাগারে ধামইরহাটে উদ্ধারকৃত কস্টি পাথর বৌদ্ধ বিহারে হস্তান্তর ৭নং নেওয়াশী ইউনিয়নে আবারও নির্বাচন করতে চান সাবেক দুইবারের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ সরকার গডফাদার সাবেক এমপির ভাগ্নে পরিচয়ে ১৭ বছর ধরে ত্রাসের রাজত্ব বাসি হলেই বেড়ে যায় যেসব খাবারের স্বাদ

ফরিদপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বৃক্ষরোপণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল সোমবার ফরিদপুরের আলিপুরে অবস্থিত সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ, র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মো. শওকত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলিপুরের স্থানীয় বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ফরিদপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মো. আজম খান।

এ সময় প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

শওকত হোসেন বলেছেন, বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা সম্ভব হতে পারে। কারণ, বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব জীবনযাপনের বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার অঙ্গীকার গ্রহণের আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com