আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত এবং আরও অন্তত ৩৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে শহরজুড়ে একাধিক স্থানে এই হামলা চালানো হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানান, শহরের প্রায় তিন ডজন স্থানে আঘাত হানে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন।
তিনি আবাসিক এলাকা ও বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগও করেন।
হামলার পর, ইউক্রেনের জরুরি সেবা সংস্থার প্রকাশিত ছবিতে একটি আবাসিক ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ভবনের একটি বড় অংশ ধসে পড়েছে।
এ সময় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিলেন।