ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আজ শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল’। আগামী ৯ জুলাই পর্যন্ত হোটেলটির মোজাইক রেস্তোরাঁয় চলবে এই বিশেষ আয়োজন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাদ্য ঐতিহ্যকে উদযাপন এবং অতিথিদের জন্য একটি ভিন্নধর্মী রন্ধন অভিজ্ঞতা তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবে অতিথিদের জন্য রাখা হয়েছে আমেরিকান খাবারের বিশাল সমাহার। আকর্ষণীয় মেনুর মধ্যে রয়েছে হট ডগ স্টেশন উইথ অ্যাসর্টেড টপিংস, কর্ন ডগ, লোডেড চিপস স্টেশন, সিমার্ড অক্সটেইল স্যুপ, বিফ ওয়েলিংটন, মিট লোফ, বিফ ওসো বুকো, চিকেন পট পাই, স্পাইসি কাজুন চিকেন এবং বিবিকিউ সসসহ গ্রিলড চিকেন সসেজ। এছাড়াও পরিবেশন করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক জনপ্রিয় খাবার ও মুখরোচক ডেজার্ট।

উৎসবের অফিসিয়াল বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে কোকা-কোলা। পাশাপাশি নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে অতিথিরা ‘ডাইন ৫, পে ১’ (Dine 5 Pay 1) বিশেষ অফার উপভোগের সুযোগ পাবেন।

উৎসবে অংশগ্রহণ বা টেবিল সংরক্ষণের জন্য আগ্রহীদের হোটেল কর্তৃপক্ষের নির্ধারিত ফোন নম্বরে: +৮৮ ০৯৬৩৮-৩৮৮৮৮৮, +৮৮০ ১৮৮৭-৩৩৩৫৫৫ অথবা +৮৮০ ১৮৮৬-৪৪১১৫৫যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় আয়োজিত এই খাদ্য উৎসব ভোজনরসিকদের জন্য আমেরিকান স্বাদের এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করছে আয়োজকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আপডেট টাইম : ০৯:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬